কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রীসহ নিহত ৭

দুর্ঘটনায় নিহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল
বিদেশে এখন
0

কেনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রীসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত বাকি ৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে দেশটির সাম্বুরু শহরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটির তথ্য মতে, হেলিকপ্টারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও বন্যপ্রাণী সংরক্ষণাগার পরিদর্শনে গিয়েছিলেন যাত্রীরা। এক পর্যায়ে হেলিকপ্টারটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। গোয়েন্দা প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছে ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয়।

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। গেল ফেব্রুয়ারিতে, দেশটির রিফট ভ্যালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন এক সংসদ সদস্যসহ ছয়জন।

ইএ