বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সিনেট ভবন
বিদেশে এখন
2

বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেয়া কবে শুরু হবে, তা এখনো জানানো হয়নি। গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা-সংক্রান্ত সেবার সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

ট্রাম্পের দাবি, এই কঠোর অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

ফিনান্সিয়াল টাইমস জানায়, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, সেইসব অভিবাসী ভিসা আবেদনকারীরা ইমেইলের মাধ্যমে জানতে পেরেছেন যে তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ পুনঃনির্ধারণ করা হচ্ছে এবং ভবিষ্যতে নতুন তারিখ সম্পর্কে তাদের জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনি প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসন বৈধ অভিবাসনকেও আরও কঠিন করে তুলেছে। এর একটি উদাহরণ হলো, নির্দিষ্ট কিছু কর্মসংস্থানভিত্তিক ভিসার আবেদনকারীদের ওপর নতুন ও ব্যয়বহুল ফি আরোপ করা।

ইএ