ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, বন্দর আব্বাসের পূর্ব অংশ, কোনারক, কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, হামলার মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করায় হরমুজ প্রণালির কাছে ইরানের লক্ষ্যবস্তুতে শক্তিশালী প্রতিশোধমূলক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই হামলার জবাব দিতে আসলে এরচেয়েও ভয়াবহ আঘাত হানা হবে।
জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স্পষ্ট হুমকি, এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র খুব শিগগিরই অনুতপ্ত হবে এবং 'কঠোর শাস্তি' ভোগ করবে। গেল রোববার, হরমুজ প্রণালিতে ইরানের একটি দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা করে তেহরান। এর জেরেই ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরু।





