ব্যয় সংকোচনে আরও ৫০ হাজার কর্মী ছাঁটাই করছে ফক্সওয়াগেন

ফক্সওয়াগেন একটি গাড়ি
বিদেশে এখন
0

ব্যয় সংকোচনের অংশ হিসেবে আবারও ৫০ হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগেন। এর ফলে ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি মোট এক লাখ পদ বিলুপ্ত করার পরিকল্পনা করছে এ প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন:

বৃহস্পতিবার এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেফক্সওয়াগেন কর্তৃপক্ষ। তবে কর্মী ছাঁটাই ছাড়াও নিজেদের গাড়ির উৎপাদনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

মূলত সাম্প্রতিক বছরগুলোতে চীনে ফক্সওয়াগেনর বিক্রি হ্রাস এবং মার্কিন বাজারে পাঠানো গাড়ির ওপর শুল্কের মতো প্রতিকূল পরিস্থিতির কারণে হিমশিম খাচ্ছে এই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

এফএস