এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এ স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনবিষয়ক বিধিমালা অনুযায়ী আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে আলিসের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করা হবে।
ঘরোয়া ক্রিকেটে ‘রহস্যময় স্পিনার’ হিসেবে পরিচিত আলিস এ ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক করেন। তবে অভিষেক ম্যাচটি তার জন্য ভালো কাটেনি। ৮.৩ ওভার বোলিং করে ৪৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।





