মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী

মার্কিন নৌবাহিনীর জাহাজ
বিদেশে এখন
0

প্রশান্ত মহাসাগরের পূর্বে মাদক পাচারে সহযোগিতার অভিযোগে একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ড এ তথ্য জানায়।

মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, ইকুয়েডর-ভিত্তিক একটি অপরাধ চক্রের হয়ে কাজ করছিল জাহাজটি। মাদক পাচারকারীদের জ্বালানি সরবরাহে সাহায্য করছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিতে অভিযান চালায় মার্কিন সেনারা।

সাউদার্ন কমান্ড আরও জানায়, জাহাজটি ডুবিয়ে দেয়ার আগে নিরাপদে সরিয়ে নেয়া হয় নাবিকদের। হস্তান্তর করা হবে ইকুয়েডর সরকারের কাছে।

ইএ