মাগুরার শ্রীপুরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
এখন জনপদে
0

মাগুরার শ্রীপুরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির থেকে বিজয় দশমীর রাতে মকর দমখোলা গ্রামের আলমগীর লস্কর ও মালদা গ্রামের বিধান বিশ্বাস বিষাক্ত মদপান করে।

সেসময় তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাদের বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে থাকা অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাতে তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে দুই জনের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেআর