কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত আট শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
বিদেশে এখন
0

মধ্য কেরালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার পর রাজ্যটির ত্রিশুর জেলায় শিক্ষার্থীদের বহনকারী গাড়ি সড়কে অবৈধভাবে পার্কিং করা একটি লরিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মারা যান ছয় শিক্ষার্থী।

পরে দুইজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে গাড়ির অতিরিক্ত গতিকে দায়ী করছে পুলিশ।

ইএ