ভারত সরকারের নির্দেশ উপেক্ষা: মেটায় চলছে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন

মেটা ও সামাজিক যোগাযোগমাধ্যম
বিদেশে এখন
0

ভারত সরকারের নির্দেশ সত্ত্বেও দেশটিতে শিশু যৌন নির্যাতনের সামগ্রী প্রচার করে বিজ্ঞাপন চালানো অব্যাহত রেখেছে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম মেটা। এমনই তথ্য দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি)।

এতে বলা হয়, অর্থের বিনিময়ে গত ১০ মাসে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি শিশু যৌন নির্যাতনের ছবিসহ শত শত বিজ্ঞাপন চালিয়েছে। এগুলোর মধ্যে ভারতেও বেশ কয়েকটি বিজ্ঞাপন ছিল। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচারিত সিএসএএম সহ ৩৩২টি বিজ্ঞাপন খুঁজে পেয়েছে সংস্থাটি। এগুলোর বেশিরভাগই চলতি বছরের আগস্ট মাসে প্রচারিত হয়েছিল।

ইনস্টাগ্রাম থেকে শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী প্রচারকারী সমস্ত বিজ্ঞাপন ও কন্টেন্ট সরিয়ে ফেলার জন্য ভারত সরকার মেটাকে নির্দেশ দেয়ার দুই মাস পর এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। মূলত বিবিসি আই'র একটি অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়া হয়।

ইএ