অ্যাঙ্গোলার গভীর সমুদ্রে নতুন তেলের সন্ধান, জ্বালানি খাতে বড় সম্ভাবনার আশা

মার্কিন জ্বালানি কোম্পানি এক্সনমবিল লোগো
বিদেশে এখন
0

অ্যাঙ্গোলার গভীর সমুদ্রের ব্লক ১৫ এলাকায় তেলের নতুন একটি খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির জাতীয় তেল, গ্যাস ও জৈবজ্বালানি সংস্থা (এএনপিজি) এবং মার্কিন জ্বালানি কোম্পানি এক্সনমবিল যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর যৌথ বিবৃতিতে জানানো হয়, রাজধানী লুয়ান্ডা থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিকাঙ্গো এস্তে-০১ নামের অনুসন্ধান কূপে এই তেলের সন্ধান মেলে। ৯৪০ মিটার গভীরতায় খননকাজ চালিয়ে প্রায় ২৫ মিটার পুরু হাইড্রোকার্বন বা তেলের মজুত পাওয়া গেছে।

গত ৩০ বছরে ব্লক ১৫ এলাকা থেকে ২৭০ কোটি (২.৭ বিলিয়ন) ব্যারেলের বেশি তেল উৎপাদন করা হয়েছে। এটি অঞ্চলটিতে পাওয়া ২০তম তেলের সন্ধান। এক্সনমবিল অ্যাঙ্গোলার প্রধান নির্বাহী ব্রায়ান ইউনিটিস বলেন, ‘অ্যাঙ্গোলার গভীর সমুদ্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ব্লক ১৫। নতুন এই আবিষ্কার বিদ্যমান অবকাঠামোর উপযোগিতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে তেল উৎপাদনের সম্ভাবনাকে আরও জোরদার করবে।’

সাব-সাহারান আফ্রিকায় নাইজেরিয়ার পর দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক দেশ অ্যাঙ্গোলা। পুরোনো খনিগুলো থেকে উৎপাদন স্বাভাবিক রাখা এবং নতুন অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সম্প্রতি দেশটির জ্বালানি নীতিমালায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে।

এএম