সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত অন্তত ১৪

বিস্ফোরণের পরের অবস্থা
বিদেশে এখন
0

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ১১ জন।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে কালো ধোঁয়া বের হতে থাকে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। বিস্ফোরণের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে কর্মীদের।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে তারা। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জন্য এই গুদামটি ব্যবহার করা হতো।

ইএ