বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০

চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ, আটক ৪

মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

মিরপুর গাবতলী দীপনগর মাছের আড়তের পাশে এলাকায় মাছবাহী ফ্রিজিং গাড়ির মেরামতের সময়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির পাশে দাড়িয়ে থাকা ইমরান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নড়াইল, লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে ইমরান।

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এসময় দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ১৪ জন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল (বুধবার, ৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ডেকাটর অ্যাভিনিউয়ের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

দুবাইয়ের জেবেল অঞ্চলে  ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

দুবাইয়ের জেবেল অঞ্চলে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটের ব্যবধানে ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের মেহের সংবাদ সংস্থা।

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালিতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়েছেন ১০ জন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের বেশিরভাগেরই ৪০ শতাংশ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতির বাণী

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতির বাণী

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ।

ইরানের কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণ; সতর্ক অবস্থানে কুয়েত সেনাবাহিনী

ইরানের কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণ; সতর্ক অবস্থানে কুয়েত সেনাবাহিনী

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কিশ দ্বীপের একটি পানি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল বা গোলার বিস্ফোরণ ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিইভে বিস্ফোরণ: সরকারি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়ার দাবি জেলেনস্কির

কিইভে বিস্ফোরণ: সরকারি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়ার দাবি জেলেনস্কির

কিয়েভের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় অস্ত্রের গুদাম পরিচালনার অনুমতি দেয়া কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই গুদামে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই)এর এই বিস্ফোরণে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।