ফিলিপাইনে ফেরিডুবিতে প্রাণহানি বেড়ে ৩৫, নতুন করে উদ্ধার ৩০ মরদেহ

উদ্ধার করা হচ্ছে মরদেহ
বিদেশে এখন
0

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় তিনদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। পুড়ে যাওয়া ফেরির ধ্বংসাবশেষ থেকে নতুন করে ৩০টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

রাজধানী ম্যানিলা থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরোনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর, বুধবার মাঝপথে আগুন লেগে যায় ফেরিটিতে। ঘটনার সময় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আরোহী ছিলেন ১৩০ জনের বেশি। সে সময় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ অর্ধশতাধিক।

কোস্ট গার্ড জানিয়েছে, তীব্র গরম আর বিষাক্ত ধোঁয়ার কারণে ফেরির ভেতরে সব জায়গায় এখনও যাওয়া সম্ভব হয়নি বলে এখনও অনেক মরদেহ উদ্ধার করা যায়নি।

ইএ