ইউক্রেনের ওপর অব্যাহত রাশিয়ার হামলা; আহত অন্তত ৮

ইউক্রেনের শপিং মলে হামলা
বিদেশে এখন
0

ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সেই ধারাবাহিকতায় স্থানীয় সময় আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীয় কিয়েভের একটি পেট্রোল স্টেশনসহ বেশ কয়েক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

এতে গুরুতর আহত হন কমপক্ষে ৮ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে জাপোরিঝিয়ার আমস্টর শপিং সেন্টারে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। এক সপ্তাহের মধ্যে শপিং মলটিতে এটি ছিল দ্বিতীয় হামলা।

জাতিসংঘ সদর দপ্তরে সাইড লাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে পরই এসব হামলা চালায় রাশিয়া। অবশ্য বৈঠকে মস্কো নতুন করে হামলার পরিকল্পনা করছেও বলে অভিযোগ করেন জেলেনস্কি।

ইএ