উগ্রবাদী দৃষ্টিভঙ্গির অভিযোগে চাকরিচ্যুত ফ্লাইদুবাইয়ের কো-পাইলট

চাকরিচ্যুত ফ্লাইদুবাইয়ের কো-পাইলট
বিদেশে এখন
0

নিজের উগ্রবাদী দৃষ্টিভঙ্গীর জন্য আগেই ওমানের রাষ্ট্রীয় বিমান সংস্থা থেকে চাকুরিচ্যুত হয়েছিলেন, ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল-হাম্মামি।

অনুসন্ধানে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নিজের সন্ত্রাসবাদী ও নারীবিদ্বেষী মনোভাবের প্রমাণ রেখেছেন তিনি।

ওমানি বাবা ও সিরীয় মায়ের সন্তান হাম্মামির জন্ম সংযুক্ত আরব আমিরাতে। ফ্লাইদুবাইয়ে তিনি কর্মরত আছেন প্রায় আট মাস ধরে।

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইটে প্রধান পাইলটের ওপর হামলাকারী ওমানি কো-পাইলট চেয়েছিলেন ইসরাইলি ভূখণ্ডেই পৌনে ২০০ আরোহীসহ বিমানটি ভূপাতিত করার।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মাঝ আকাশে ককপিটে সহকর্মীকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করেন হাম্মামি। পরে যাত্রীরা হস্তক্ষেপ করে ঠেকিয়ে দেন আরও বড় দুর্ঘটনা।

জেআর