মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহতের শঙ্কা, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার পার

অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক
বিদেশে এখন
0

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিনিচ মান সময় ০৪:২৭ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ২৮ ডলার বা ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৬ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

এর আগে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় জরুরি মজুত থেকে তেল ছাড়ার গতি বাড়াতে এবং ডিজেল সরবরাহকে অগ্রাধিকার দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্মত হওয়ার পর বুধবার তেলের দাম কিছুটা কমেছিল। গত মার্চে গৃহীত একটি পরিকল্পনার আওতায় সংস্থাটি এই উদ্যোগ নেয়।

এএম