ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত প্রতিবেশী তিন দেশ

দাবানলের ধোঁয়া
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে সপ্তাহ ধরে জ্বলতে থাকা দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্সে, তীব্র দূষণে বিপর্যস্ত জনজীবন।

আজ (শুক্রবার, ৯ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুর, প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া ছাড়াও মালয়েশিয়ার একাধিক রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার সকালে মালয়েশিয়ার অন্তত ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে ছিলো।

এদিকে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবানল-সম্পর্কিত প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্বাসতন্ত্রের সংক্রমণের কেস নথিভুক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের ‘সুপার’ এল নিনো খরা ও দাবানল পরিস্থিতিকে আরও তীব্র করেছে।

জেআর