ইলন মাস্ক আজ (শনিবার, ১০ অক্টোবর) তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এসব কথা বলেন।
মাস্ক এ পোস্টে ভারতে নিজের প্রতিষ্ঠান স্টারলিংক প্রবেশের অনুমতি চেয়েছেন। তিনি তার পোস্টে আম্বানির উদ্দেশে লেখেন, ‘স্বাভাবিকভাবেই, আপনি ভারতের জনগণকে আপনার একচেটিয়া আধিপত্যের আওতাভুক্ত রাখতে চাইবেন। তবে তা সত্ত্বেও আপনি কি স্টারলিংককে এখানে প্রতিযোগিতা করার অনুমতি দেয়ার কথা বিবেচনা করবেন?’
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, ‘অন্যসব দেশের মতো ভারতেরও ইন্টারনেটবিহীন অনেক এলাকা রয়েছে, যা শিশুদের শিক্ষার সুযোগ থেকে এবং বৈশ্বিক বাজারে ছোট ব্যবসায়ীদের পণ্য বিক্রির সুযোগ থেকে বঞ্চিত করে। স্টারলিংক তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে।’




