সৌদিতে হুথিদের হামলা বন্ধের তাগিদ যুক্তরাষ্ট্রের, মার্কিন নাগরিক নিহত নিশ্চিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বিদেশে এখন
0

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় এক মার্কিন নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই নিন্দনীয় হামলাগুলো নিরীহ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলার প্রমাণ। এগুলো এখনই বন্ধ হতে হবে।’

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, শনিবার রিয়াদ বিমানবন্দরে চালানো ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন।

এএম