পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১ শিক্ষক ও ২১ শিক্ষার্থী নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধস
বিদেশে এখন
0

পাকিস্তানের পেশওয়ারের দির কলোনিতে বেসরকারি স্কুলের ছাদ ধসে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২১ শিক্ষার্থীর। মারা গেছেন ওই স্কুলের একজন শিক্ষকও।

নিহত সব শিশুর বয়সই ১৩ বছরের নিচে। মর্মান্তিক এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছে জিও নিউজ।

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকর্মীরা। ধ্বংস্তুপের নিচে আরও অনেকেই আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে জুলাই মাসে পাকিস্তানের উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক স্কুলের বাইরের দেয়ালের একাংশ ধসে নিহত হয় তিন জন। লাহোরে নির্মাণাধীন বেসরকারি স্কুল ভবনের ছাদ ধসে হতাহত হন বেশ কয়েকজন।

মূলত দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার করায় পাকিস্তান জুড়ে ছাদ ও ভবন ধসের অহরহ হয়ে থাকে।

এফএস