
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ; কঠোর দমনের হুঁশিয়ারি সরকারের
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে পিটিআই। কয়েক দফার আলোচনার পরও ইমরান খানের কারামুক্তির বিষয়ে ঐকমত্যের পৌঁছাতে পারেনি কেউ। এদিকে, লং মার্চ ঠেকাতে কঠোর দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছে শেহবাজ শরীফের সরকার। আগামী ৮ অক্টোবর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। জনস্বার্থ পরিপন্থী কোন নীতি পিটিআই মেনে নেবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইয়েমেন সরকারকে ৪ উড়োজাহাজ অস্ত্র পাঠালো পাকিস্তান
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করতে দেশটির সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জন্য চার উড়োজাহাজভর্তি সমরাস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনের বন্দরনগরী এডেনে এসব সামরিক সরঞ্জাম পাঠানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মিড ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংলাপে পাকিস্তানের সরকার-বিরোধীদল: আলোচনার পরও হয়নি সমঝোতা
পাকিস্তানে ইমরান-সমর্থকদের বিক্ষোভ সামনে রেখে, মধ্যরাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার ও বিরোধী দলীয় জোট। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় দ্বিতীয় দফার বৈঠক।

এশিয়ান গেমসের ফাইনাল: রৌপ্যতেই সন্তুষ্ট পাকিস্তান, স্বর্ণ এবার ভারতের
এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। আর রৌপ্যপদকে সন্তুষ্ট থাকছে পাকিস্তান।

ইসলামাবাদ ঘেরাও ঠেকাতে লকডাউন, ভোগান্তিতে পাকিস্তানের জনতা
ঘনিয়ে আসছে ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি। আগামীকালের (রোববার, ৩ অক্টোবর) বিক্ষোভ সামনে রেখে, পাকিস্তানে সরকার ও বিরোধীদলের আলোচনা শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। দ্বিতীয় দফায় শনিবার ফের আলোচনায় বসবে দু’পক্ষ। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে মাসব্যাপী লকডাউন আরোপ করে বিপাকে সরকার; ভোগান্তিতে জনতা।

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ নারী দল।

পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার শক্তিশালী দল, অধিনায়ক কুশল মেন্ডিস
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ইংলিশদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ছন্দে থাকা কুশল মেন্ডিসের কাঁধে উঠেছে অধিনায়কের দায়িত্ব।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়; ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশকে পাচ্ছে লঙ্কানরা।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত অন্তত ২২
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২২ জন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ইসলামাবাদ।

বাংলাদেশের স্বর্ণস্বপ্ন ভেঙে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান
বাংলাদেশের স্বর্ন জয়ের স্বপ্ন ভেঙ্গে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান। মোস্তাফিজের ১ ওভারে ২৩ রানের ব্যাটিং ঝড়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন আবদুল সামাদ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো লিটন দাসের দলকে।

হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ
হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। একই কারণে ইতালিতেও ডিসেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারছে না দেশটি। শীত মৌসুমে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে, মধ্যপ্রাচ্যের এলএনজির ওপর ইউরোপের নির্ভরতা বাড়বে তাদের।এতে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে দাম আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে।

রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে আকাশসীমা না দেয়ার ব্যাখ্যা দিলো পাকিস্তান
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ার ঘটনাকে ‘কারিগরি ও প্রক্রিয়াগত’ বিষয় হিসেবে ব্যাখ্যা করেছে পাকিস্তান। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।