শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনার রাজপথ

আর্জেন্টিনায় রাজপথে শিক্ষার্থীরা
বিদেশে এখন
0

শিক্ষাখাতে ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে এবার আর্জেন্টিনার রাজপথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাজধানী বুয়েনোস আইরেসে ব্যাপক বিক্ষোভ ও মিছিল করছে হাজার হাজার ছাত্রছাত্রী।

মিছিল নিয়ে কংগ্রেসের সামনে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে, আদালতের রায় সত্ত্বেও ছাত্রদের দাবি মানতে নারাজ হাভিয়ের মিলেইয়ের সরকার।

মুদ্রাস্ফীতি কমাতে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সংবেদনশীল খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনার প্রশাসন। এতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। বিভিন্ন জনমত জরীপেও দেখা গেছে কট্টর ডানপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে বাড়ছে জনরোষ।

বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের অভিযোগ, মিলেইয়ের শাসনামলে কর্মীদের বেতন কমেছে ৩০ শতাংশ পর্যন্ত।

এফএস