আর্জেন্টিনা
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু—মেসির শেষ মিশনের প্রথম অধ্যায়

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু—মেসির শেষ মিশনের প্রথম অধ্যায়

রাত পেরোলেই শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। প্রতিপক্ষ আলজেরিয়া। কিন্তু এই ম্যাচ কি শুধুই একটি বিশ্বকাপ ম্যাচ? হয়তো ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর বিদায়যাত্রার প্রথম অধ্যায়ের শুরু এখানেই। এই ম্যাচ থেকেই যে শুরু হচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ মিশন।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা–আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা–আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘জে’–এর উদ্বোধনী ম্যাচে আগামীকাল কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। এই ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ দেখবেন কোথায় এবং কীভাবে?

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ দেখবেন কোথায় এবং কীভাবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনার ম্যাচ মানেই পাড়া-মহল্লায় উৎসবের আমেজ। আগামীকাল (বুধবার, ১৭ জুন) সকাল ৭টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশি সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ঘরের মাঠে বসে কীভাবে উপভোগ করা যাবে আলবিসেলেস্তেদের এই হাই-ভোল্টেজ ম্যাচটি (How to Watch Argentina vs Algeria Match Live: TV Channels & Online Streaming Apps Guide)?

আর্জেন্টিনা কি পারবে ব্রাজিল-ইতালির সঙ্গী হতে?

আর্জেন্টিনা কি পারবে ব্রাজিল-ইতালির সঙ্গী হতে?

১৯৩৮ সালে ইতালি এবং ১৯৬২ সালে ব্রাজিল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কেবল এই দু’বারই চ্যাম্পিয়নরা ধরে রাখতে পেরেছিল শিরোপা। ২০২২ সালে খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। এবার সেই সুযোগ হাজির হয়েছে আর্জেন্টিনার সামনে। লিওনেল মেসির দল বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে। কানসাসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।

আলজেরিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আলজেরিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) এর পর্দা ওঠার চারদিন পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মূল চোখ এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর। গ্রুপ 'জে' (Group J)-এর প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার, ১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ক্যানসাস সিটি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার এই মিশনকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি কেমন একাদশ সাজাতে পারেন, তা নিয়ে গুগলে ফুটবলপ্রেমীদের অনুসন্ধান এখন তুঙ্গে (Argentina vs Algeria Predicted Lineup: Scaloni's Core XI for World Cup Debut)।

ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর!

ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর!

বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে একের পর এক সুসংবাদ। ইনজুরি কাটিয়ে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট গেল বিশ্বকাপ জয়ের নায়ক এমি মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যাবে তাদেরকে।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে? দেখে নিন একনজরে

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে? দেখে নিন একনজরে

ফুটবল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর চূড়ান্ত সূচি ও সময়। লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা এবার মাঠে নামছে তাদের শিরোপা ধরে রাখার (Defend the title) মহাপ্রতিজ্ঞা নিয়ে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা বিশ্বকাপের ‘জে’ গ্রুপে (Group J) জায়গা পেয়েছে তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা (Argentina World Cup Schedule 2026: Knockout Stage Opponents & Road to Final)।

আর্জেন্টিনা ও মেসিকে ঘিরে উন্মাদনা বাড়ছে কানসাসের অলি-গলিতে

আর্জেন্টিনা ও মেসিকে ঘিরে উন্মাদনা বাড়ছে কানসাসের অলি-গলিতে

কানসাস সিটির পার্কে জড়ো হয়ে নাচ, গান আর স্লোগানে উৎসব শুরু করে দিয়েছেন মেসি-ভক্তরা। ম্যাচের আগেই নীল-সাদা রঙে রঙিন হয়ে উঠেছে পুরো শহর। বিশ্বকাপের ম্যাচ শুরু হতে এখনও সময় বাকি। কিন্তু আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা বেড়ে চলেছে কানসাসের অলিতে গলিতে।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় চীনে বেড়েছে ভোক্তা ব্যয়

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় চীনে বেড়েছে ভোক্তা ব্যয়

ফুটবল বিশ্বকাপ খেলার উন্মাদনায় চীনে ভোক্তা ব্যয় বেড়েছে। ফুটবল সামগ্রির দোকানে বিক্রি বেড়েছে দেড়শো শতাংশ। দিনদিন ক্রেতাদের ভিড়ও বাড়ছে। পছন্দের দলের জার্সিতে প্রিয় খেলোয়াড়ের নাম এবং নম্বরও ছাপিয়ে নিচেছন ভক্ত-সমর্থকরা। এতে করে এবারের ফিফা বিশ্বকাপ মৌসুমে চীনে শত শত বিলিয়ন ইউয়ান মূল্যের বাজার তৈরি হয়েছে।

আলবিসেলেস্তেদের তিন বিশ্বকাপ, সঙ্গে কিছু ‘কটু তর্ক’

আলবিসেলেস্তেদের তিন বিশ্বকাপ, সঙ্গে কিছু ‘কটু তর্ক’

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আরও একটি আসর শুরু হয়ে গেলো। পরম আরাধ্য এ শিরোপার ছোঁয়া পেতে লড়াই করে বিশ্বের বিভিন্ন দেশ। তবে শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে সবাই জয়ী হতে পারে না, অধরা রয়ে যায় শিরোপাস্বপ্ন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এর আগে দু’টি শিরোপা জয় করলেও তৃতীয় শিরোপা ঘরে তুলতে তাদের অপেক্ষা করতে হয় ৩৬ বছর। তবে তাদের তিনটি বিশ্বকাপ ঘিরেই রয়েছে বিতর্ক-সমালোচনা। এবারও কি দেখা যাবে বিশ্বকাপে এমন কোনো বিতর্ক? খরা কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জয় করে আলবিসেলেস্তেরা। এর আগে, ১৯৮৬ ও ১৯৭৮ সালে এ শিরোপার স্বাদ পেয়েছিলো আর্জেন্টিনা। তবে বিরোধী শিবিরে আর্জেন্টিনার এ তিন শিরোপা জয় ঘিরে রয়েছে নানা ‘কটু তর্ক’।

ফুটবলে বাংলাদেশ দলের তারকারা কে কোন দেশের সমর্থক?

ফুটবলে বাংলাদেশ দলের তারকারা কে কোন দেশের সমর্থক?

ফুটবল বিশ্বকাপের বাশি বাজার সাথে সাথেই পুরো বাংলাদেশে শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। চারদিকে উড়ছে প্রিয় দলের পতাকা, গায়ে উঠছে পছন্দের জার্সি। আর এই বিশ্বকাপ উন্মাদনার ঢেউ থেকে বাদ যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারাও। ক্রিকেট মাঠের ২২ গজের লড়াই ভুলে টাইগার ড্রেসিংরুম এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত একদিকে লিটন-নাজমুলদের আর্জেন্টিনা, অন্যদিকে মিরাজ-তাসকিনদের ব্রাজিল (Brazil vs Argentina in Dressing Room: Litons Argentina or Mehidy-Taskins Brazil?)!

আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে নামছে আর্জেন্টিনা

আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল লিওনেল মেসির মাঠে নামা মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করা।