একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যস্থল কাজিরাঙা জাতীয় উদ্যানসংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা রয়টার্সকে বলেন, ২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বাসটি পাশের একটি জেলায় যাচ্ছিল। এতে প্রায় ৩০ জন ছিলেন। ট্রাকচালকও আহত হয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে দেয়া এক পোস্টে দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানান। ত্রাণের ব্যবস্থা তদারক করতে তিনি জ্যেষ্ঠ এক মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। আহত ব্যক্তিরা যাতে দ্রুত সর্বোত্তম চিকিৎসা পান, সেটিই এখন প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।





