জটিল রোগের বিষয়ে পূর্বাভাস দিচ্ছে এআই মডেল!

বিভিন্ন জটিল রোগের বিষয়ে পূর্বাভাস দিচ্ছে হংকংয়ের একটি প্রতিষ্ঠানের এআই মডেল
বিশেষ প্রতিবেদন
বিদেশে এখন
0

অসংক্রামক রোগে আক্রান্তের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থার ধারণা অনেকদিনের। এই ধারণায় সম্প্রতি যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাড়ক্ষয়, আর্থরাইটিস ও কিডনি রোগের বিষয়ে পূর্বাভাস দিচ্ছে মডেলটি। হংকংয়ের একটি প্রতিষ্ঠান এমনই একটি মডেলের মাধ্যমে অন্তত ৫০টি রোগের বিষয়ে আগাম ধারণা দিচ্ছে।

বিশ্বব্যাপী প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় যোগ হচ্ছে কৃত্রিম বৃদ্ধিমত্তা। যেখানে কোনো রোগ হওয়ার আগেই ধারণা দিয়ে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি কমিয়ে দিচ্ছে।

সাম্প্রতি ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্টকে প্রতিষ্ঠানিকভাবে চালু করেছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান।

সারা বিশ্বেই প্রতিনিয়ত বাড়ছে অসংক্রামক রোগের প্রকোপ। এই প্রোপ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বলছে, আগেই যদি রোগের পূর্বাভাস পাওয়া গেলে রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। এ ধারণা কাজে লাগিয়ে সাতটি ডিভাইস ব্যবহার করে অন্তত ৫০টি রোগ শনান্ত করছে প্রতিষ্ঠানটি।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার, ফুসফুস, কিডনি, চোখের নানা সমস্যা, ক্যান্সার, আর্থরাইটিসসহ অসংখ্য রোগের আগাম ধারণা দিচ্ছে এ প্রযুক্তি।

কোনো ধরনের কাঁটাছেঁড়া কিংবা এক্স-রে ব্যবহার না করেই দেহের নড়াচড়া ও হৃদযন্ত্রের কার্যক্ষমতার ওপর ভিত্তি করেই রোগগুলোর পূর্বাভাস দিচ্ছে এ মডেল।

আরও পড়ুন:

প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির ব্যবহার শুধু রোগ শনাক্তকরণের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং ব্যক্তির স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, নিয়মিত পর্যবেক্ষণ ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পরামর্শ দিচ্ছে। এতে রোগ হওয়াার আগেই সতর্ক থাকায় এড়ানো সম্ভব বড় রোগের ঝুঁকি।

প্রতিষ্ঠানটি বলছে, বিভিন্ন উপমহাদেশের মানুষের জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস, বিভিন্ন রোগের প্রকোপ, গড় আয়ুসহ নানা বিষয় বিশ্লেষণ করে একাধিক মডেল দাঁড় করানো হয়েছে। পরীক্ষার আগে একজন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য থেকেই তার জন্য নির্ধারণ হয় বিশেষ মডেল।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যে হারে দীর্ঘমেয়াদি রোগী বাড়ছে তাতে ধীরে ধীরে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে আসছে। স্ক্রিনিংয়ের মাধ্যমে আগে রোগ শনাক্ত না করলে দেশের সার্বিক উৎপাদন ধরে রাখা সম্ভব হবে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ‘ডাইগনসিস ও তার আগে কিছু অ্যালগরিদমের মাধ্যমে ৫-১০ বছর মেয়াদি ঝুঁকি এবং এগুলো নির্ণয় করে ও গুরুত্ব দিয়ে আমরা যদি প্রাইমারি হেল্থকেয়ারের সেবাগুলোকে সাজাতে পারি, তাহলে মানুষের এবং দেশের খুবই উপকার হবে। কারণ প্রথমত, মানুষ সুস্থ থাকবে ও তার প্রোডাকটিভিটি বাড়বে; দ্বিতীয়ত, রেফারেলের মধ্যেও যে খরচ, সে খরচ কমবে।’

প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যেই রাখা দরকার স্ক্রিনিং প্রোগ্রাম। সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বড় সহায়ক হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

এসএইচ