মালয়েশিয়ায় উচ্চ তাপদাহ, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান

তাপদাহে সতর্ক মালয়েশিয়ার বাসিন্দারা
এশিয়া
বিদেশে এখন
1

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পেনাং এর ঘনবসতিপূর্ণ নর্থ-ইস্ট জেলায় লেভেল ওয়ান তাপমাত্রা সতর্কতা জারি করা হয়েছে। এতে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

আজ (সোমবার, ২৩ মার্চ) দেশটির আবহাওয়া বিভাগ (মেটমালয়েশিয়া) জানায়, টানা অন্তত তিন দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে কেদ্দাহ রাজ্যের কিছু এলাকায় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে পাদাং তেরাপ জেলায় লেভেল টু বা হিটওয়েভ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

কেদাহর আরও কয়েকটি জেলা সিক, পেনদাং, পোকোক সেনা, কুবাং পাশু, কুয়ালা মুদা, বান্দার বাহারু এবং লাংকাউি লেভেল ওয়ান সতর্কতার আওতায় রয়েছে।

আরও পড়ুন:

এছাড়া পাবলিশ রাজ্যজুড়ে একই সতর্কতা বহাল রয়েছে। পাশাপাশি পেরাক এর হুলু পেরাক ও কুয়ালা কাংসার জেলাতেও লেভেল ওয়ান সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপদাহ পরিস্থিতিতে অতিরিক্ত গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে জনগণকে পর্যাপ্ত পানি পান, বাইরে কম যাওয়া এবং প্রয়োজন ছাড়া রোদে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড. জুলকেফলি আহমদ তার অফিসিয়াল ফেসবুক পোস্টে বলেন, ‘বর্তমান তীব্র গরমে সবাইকে আরও সতর্ক থাকতে হবে এবং হিটস্ট্রোকের প্রাথমিক লক্ষণ যেমন দীর্ঘ সময় মাথা ঘোরা, অস্বাভাবিক পিপাসা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি এসব বিষয় নজরে রাখতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ছায়ায় আশ্রয় নেয়া, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং দ্রুত শরীর ঠান্ডা করা।’

তিনি আরও বলেন, ‘কোনো অবস্থাতেই শিশু বা অন্য কাউকে গাড়ির ভেতরে একা রেখে যাওয়া যাবে না। এমনকি এক মিনিটের জন্যও নয়।’

এসএস