মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও

সাবেক এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন
এশিয়া
বিদেশে এখন
0

গত বছর আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৬০ যাত্রী নিহতের জেরে পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন।

দুর্ঘটনার পর থেকে এভিয়েশন কোম্পানিটি ক্রমাগত লোকসান ও নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির মধ্যে রয়েছে। বেশ কিছু দিন ধরেই উইলসনকে সরিয়ে সিইও পদে নতুন কাউকে খুঁজছিল এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন:

নিউজিল্যান্ডে জন্ম নেয়া উইলসন পাঁচ বছরের চুক্তিতে ২০২২ সালে এয়ার ইন্ডিয়ার সিইও হিসেবে দায়িত্ব নেন। ২০২৭ সালের জুলাই পর্যন্ত তার দায়িত্বের মেয়াদ ছিলো। তবে উইলসনের পদত্যাগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এয়ার ইন্ডিয়া।

জেআর