অরুণাচলে বন্যা-ভূমিধসে প্রাণহানি, নিখোঁজ ৪

ভারতের আসামে বন্যা
এশিয়া
বিদেশে এখন
0

মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের অরুণাচল ও আসামের কয়েকটি গ্রাম। এরই মধ্যে বন্যায় ভূমিধসে অরুণাচলে মৃত্যু হয়েছে অন্তত ১ জনের। নিখোঁজ রয়েছে আরও ৪ জন।

ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ হাজার বাসিন্দা। এছাড়া অন্তত ৫০ হাজার গৃহপালিত জীব-জন্তুর ক্ষয়ক্ষতি হয়। বন্যায় বেশি নাজেহাল অবস্থা আসামের ধেমাজি, নলবাড়ি, ডিব্রুগড়, চিরাং, লখিমপুর ও কোকরাছাড় গ্রামের।

এসব গ্রামের প্রায় এক লাখ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে কেন্দ্রে নিরাপদে আশ্রয় নিয়েছে। টানা বৃষ্টিতে শিবসাগরের দিসাং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। অতিরিক্ত পানির স্রোতে ভেঙ্গে পড়েছে কয়েকট ছোট কালভার্ট।

জেআর