বিশ্বের বৃহত্তম পদ্মপুকুরে রঙিন ফুলের অপার সৌন্দর্য

পদ্মপুকুরে রঙিন ফুলের অপার সৌন্দর্য
এশিয়া
বিদেশে এখন
0

রঙিন ফুলে টইটম্বুর বিশ্বের সবচেয়ে বড় পদ্মপুকুর। চীনের পূর্বাঞ্চলে অবস্থিত পুকুরটিতে ৩০০ প্রজাতির পদ্মের সৌন্দর্যের সাক্ষী হতে ভিড় করছেন দর্শনার্থীরা। ২৭০০ একরের পদ্মপুকুরটি বিশ্বের সর্ববৃহৎ হিসেবে স্বীকৃতি পায় ২০১৬ সালে। অন্যদিকে বেইজিংয়ে ফুটেছে সৌভাগ্যের প্রতীক বিবেচিত বিরল জোড়া পদ্ম।

গ্রীষ্মের আলো ঝলমলে সকাল। জিয়াংসি প্রদেশের ইয়াওশি গ্রামের সবুজ মাঠে হেঁটে বেড়াচ্ছেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। সামনের পুকুরে যতদূর চোখ যায় কেবল পদ্ম ফুল। বাতাসে পদ্মের মনোরম সুগন্ধি।

দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের ইয়াওশি গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পদ্ম উৎসব। ফুলে ফুলে ভরে উঠেছে এখানকার ১.০৮ বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের বৃহত্তম পদ্মপুকুর। প্রতি বছর গ্রীষ্মকালে এখানে বিশাল এলাকা জুড়ে পদ্ম ফোটে। যা পর্যটকদের জন্য দারুণ এক আকর্ষণ।

প্রতি বছরের মতো এবারও এখানকার প্রায় ৩০০ প্রজাতির পদ্মের অনন্য সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে অসংখ্য পর্যটক ভিড় করছে। সম্প্রতি বেইজিংয়ের পুরাতন প্রসাদে একটি বিরল যমজ পদ্ম দেখতেও ভিড় দেশটির নানা প্রান্ত থেকে আসা অসংখ্য মানুষ । চীনা সংস্কৃতিতে একই কাণ্ডে ফোটা যমজ পদ্মফুলকে একটি শুভ লক্ষণ বা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়।

আরও পড়ুন:

স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘সারা জীবন এখানেই বেড়ে ওঠার কারণে এই পদ্মফুলগুলোর প্রতি আমাদের গভীর ভালোলাগা কাজ করে। আশা করি, আরও বেশি বেশি দর্শনার্থী এই পদ্মের শহর দেখতে আসবেন।’

অন্যদিকে গ্রামের কৃষকরাও আজকাল কচি পদ্মমূল সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটি চীনের গ্রীষ্মকালের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। অতিরিক্ত গরমে এখানকার মানুষ প্রোটিন সমৃদ্ধ এই খাবার খেতে খুব পছন্দ করেন। সাধারণত গ্রীষ্মের বৃষ্টির পর এগুলো তুলে নেয়া হয়।

গুয়াংচাং কাউন্টির ইকিয়ান জেলার ইয়াওশি গ্রামটি পদ্মের অনন্য সৌন্দর্য ছাড়াও পশুপালন ও মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। ২০১৬ সালের অক্টোবরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইয়াওশি গ্রামকে বিশ্বের বৃহত্তম পদ্মপুকুর হিসেবে স্বীকৃতি দিয়েছে। গুয়াংচাং কাউন্টি চীনের শ্বেতপদ্মের জন্মভূমি এবং চীনের পদ্ম সংস্কৃতির রাজধানী হিসেবেও পরিচিত।

কুইগাং প্রাচীন সামুদ্রিক সিল্ক রোডের জন্যও বিখ্যাত চীনের লোটাস সিটি হিসেবে বিশেষভাবে পরিচিত গুয়াংসি প্রদেশটি। কুইগাং শিজিয়াং নদীর তীরে অবস্থিত এই জেলার একটি পাহাড় প্রাচীন পাথরের খনি ও পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। পাহাড়ের চূড়ায় একটি ঐতিহাসিক দুর্গের অংশ রয়েছে। সেখানেও প্রতিবছর অসংখ্য পর্যটক ভিড় জমান।

এসএস