দু’দিন পরও নিখোঁজ স্বজনের অপেক্ষায় নেপাল, বোর্ডে নাম খুঁজছেন স্বজনরা

নেপালের বন্যা
এশিয়া
বিদেশে এখন
0

নেপালে ভয়াবহ দুর্যোগের দু’দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজদের সন্ধান মেলার খবরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নুয়াকোটের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্ধারকারীদের টাঙানো বোর্ডে নিখোঁজদের নাম দেখতে ভিড় করছেন তারা। অনেকে এখনও আশায় বুক বাধছেন, হয়তো খোঁজ মিলবে, বেঁচে ফিরবেন প্রিয়মুখগুলো।

নিখোঁজদের তালিকায় নেই বাবার নাম। কান্নায় বাকরুদ্ধ কন্যা। একটাই চাওয়া বাবা কোথায়?

তেমনই আরেকজন এসেছেন ভাইকে খুঁজতে। তিনদিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। এখনও বিশ্বাস, হয়তো বেঁচে আছে প্রিয় ভাই।

এভাবেই নেপালের নুয়াকোটের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্ধারকারীদের টাঙানো বোর্ডে নিখোঁজ বন্যা দুর্গতদের নাম খুঁজছিলেন সেখানে আসা পরিবারের সদস্যরা। কেউ হয়তো খুঁজে পেয়েছেন। কেউ আবার খুঁজে না পেয়ে আশায় বুক বেঁধেছেন হয়তো কোথাও না কোথাও আছেন প্রিয় স্বজন।

আরও পড়ুন:

এদিকে নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে স্বামী নিখোঁজ থাকায় কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নারী।

তিনি বলেন, ‘আমার স্বামী নেপালে আঘাত হানা বন্যায় নিখোঁজ হয়েছেন। ঠিক যখন এই আকস্মিক বন্যাটি ঘটে সে সময়ই বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে বেরিয়েছিলেন তিনি।’

এদিকে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় উদ্ধারকৃত পর্যটক ও ব্যক্তিদের সাময়িকভাবে নুয়াকোট জেলার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রেখেছে কর্তৃপক্ষ।

এসএস