কানাডার পুলিশ বলছে, দেশটির ইতিহাসে বন্দুকধারীর গুলিতে হতাহতের দিক থেকে এটি সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রেও প্রায় সময় এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে বলে জানায় পুলিশ।
রয়্যাল কানাডিয়ান পুলিশ জানায়, টাম্বলার রিজ শহরে অবস্থিত হাইস্কুলের ভেতরে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও স্কুলের বাইরে আবাসিক এলাকায় আরও দুইজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারাও এ হামলায় নিহত হয়েছেন। এদিকে আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
পুলিশ আরও জানায়, বন্দুকধারীর হামলায় গুরুতর আহত আরও ২ জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাদের ধারণা বন্দুকধারী আত্মহত্যা করেছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশের ভাষ্য, এ হামলার সঙ্গে আর কেউ জড়িত থাকার সম্ভাবনা কম। ফলে বর্তমানে ওই এলাকার অধিবাসীদের প্রাণনাশ বা ক্ষতির কোনো ঝুঁকি নেই।





