আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, তিরানাতে উত্তেজনা

প্রধানমন্ত্রী এডি রামার কার্যলয়ের সামনে জড়ো জনতা
ইউরোপ
বিদেশে এখন
0

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার সরকার পতনের দাবিতে রাজধানী তিরানার রাজপথে নেমেছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির কর্মী-সমর্থকরা।

গতকাল (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ।

আরও পড়ুন:

এসময় এডি রামাকে বিরুদ্ধে স্লোগান দিতে গেলে পুলিশের সঙ্গে বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গেল ডিসেম্বর থেকেই বলকান এই রাষ্ট্রটিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

মূলত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের তদন্ত শুরু হলে তীব্র হয় সরকার পতনের দাবি। এছাড়া, ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি ও নির্দিষ্ট কিছু কোম্পানিকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ এনেছে।

এএম