আজ (সোমবার, ২৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫১টি শাড়ি, ৩টি কম্বল, একটি চাদর, ২ প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি ও ৩১৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





