সহিংসতার জেরে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ

ফ্রান্সের প্যারিস শহরে কারফিউ
ইউরোপ
বিদেশে এখন
0

নজিরবিহীন সহিংসতার পর ফ্রান্স রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে অননুমোদিত জনসমাগমেও।

যদিও গতকাল (সোমবার, ২০ অক্টোবর) প্যারিসে বিখ্যাত লুভর মিউজিয়ামের প্রবেশপথ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।

মাসব্যাপী বিক্ষোভের পর কয়েক দশকের নজিরবিহীন সহিংসতা, অগ্নিসংযোগ আর লুটপাটের পর থমথমে ফ্রান্স।

নতুন করে নাশকতা এড়াতে সোমবার আংশিক কারফিউ জারি করা হয় রাজধানী প্যারিস, মার্সেইলি, বোর্দুঁ, নিস, লিয়ন, লিলেসহ বিভিন্ন শহরে।

আরও পড়ুন:

শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ক্রমান্বয়ে রূপ নিয়েছে অর্থনৈতিক জনরোষে।

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও নৈরাজ্যের জন্য অভিবাসীদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসএস