
আবুধাবিতে ইউক্রেন আলোচনায় অংশ নিচ্ছে ইউরোপ: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিরসন নিয়ে অনুষ্ঠেয় আলোচনায় ইউরোপীয় দেশগুলো অংশ নেবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। রোববার এক রেডিও সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথমবার ফ্রান্স দলে ডাক পেলেন পাগিস
ইতালি ও তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে চোট পাওয়ার পর দলের নেতৃত্বে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাবলো পাগিস।

ফ্রান্সে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, শিশুসহ নিহত ২
ফ্রান্সে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশু ও এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নেশনস লিগে ইতালির ৩১ সদস্যের দল ঘোষণা
উয়েফা নেশনস লিগে বেলজিয়াম ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি ফুটবল ফেডারেশন। ইতালির জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এসি মিলানের তরুণ ফরোয়ার্ড আলফাদজো সিসে।

গণবিক্ষোভে উত্তাল ফ্রান্স; চাপে ম্যাক্রোঁ সরকার
লাখ লাখ জনতার তুমুল বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। মজুরি বৃদ্ধিসহ শিক্ষাখাতের সংস্কার দাবিতে। এতে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে চাপে পড়েছে ম্যাক্রোঁ সরকার। পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।

মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাসের দাবিতে ফ্রান্সে বিক্ষোভ, চরম ভোগান্তির আশঙ্কা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি বাড়ানোর দাবিতে ফ্রান্সে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে এসব ইউনিয়ন একাত্মতা প্রকাশ করায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন কোণঠাসা সরকারের ওপর চাপ আরও বাড়লো।

ফ্রান্সের পর জার্মানিতেও ছড়ালো ক্ষোভ; হ্যালোউইনে রাজপথে হাজারো মানুষ
ফ্রান্সে শুরু হওয়া জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতের সংকটের প্রতিবাদ এবার ছড়িয়ে পড়েছে জার্মানিতে। হ্যালোউইনের উৎসবের মধ্যেই আজ (শনিবার, ৩১ অক্টোবর ) জেন জি-র নেতৃত্বাধীন তরুণ আন্দোলনকারীদের আহ্বানে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, কোলন ও মিউনিখসহ প্রধান প্রধান শহরের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ।

ফ্রান্সে ফের বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা; মোতায়েন হচ্ছে ৭০ হাজার পুলিশ
জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়, পাবলিক সার্ভিসের সংকট এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতিমালার প্রতিবাদে ফ্রান্সে আবারও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে। শনিবার দেশজুড়ে সম্ভাব্য অস্থিরতা নিয়ন্ত্রণে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ফ্রান্সে অব্যাহত বিক্ষোভ, নতুন ধর্মঘটের ডাক শ্রমিক নেতাদের
ফ্রান্সে থামছেই না সরকারবিরোধী বিক্ষোভ। আগামী শনিবার (৩১ অক্টোবর) আবারও বিক্ষোভ এবং ৫ নভেম্বর দেশব্যাপী শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা। রাজধানী প্যারিসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি—এখনও চলছে ধরপাকড়। এমন পরিস্থিতিতে পার্লাামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আন্দোলন নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিপাকে পড়তে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ব্যয়বৃদ্ধি ও সংকটে উত্তাল ইউরোপ; ফ্রান্স-ইতালিসহ বহু দেশে সহিংস বিক্ষোভ
নিরাপত্তা বাহিনীর ৭০ হাজার সদস্যের প্রতিরক্ষা বলয় ছিন্নভিন্ন করে ফ্রান্সে গণবিক্ষোভে লাখ লাখ মানুষের ঢল। শনিবার এক দিনেই আটক হাজারেরও বেশি। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইতালিও; রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। স্পেনের বার্সেলোনায় দোকানে লুটপাট-অগ্নিসংযোগ। আবাসন সংকটের ক্ষোভে জ্বলছে পর্তুগালের লিসবনও। বেলজিয়ামে সরকারবিরোধী আন্দোলনে জেরে ফের সহিংসতা। আলবেনিয়ায় কৃষি মন্ত্রণালয় ভবনে গেটে আগুন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহারের অনুমতি পেল দাঙ্গা পুলিশ।

‘অধিকার আদায়ে লড়ছি’: প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তরুণদের উদ্বেগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) প্যারিসে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল চললেও শেষ পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

প্যারিসে আবারও সহিংসতার শঙ্কা; বিলাসবহুল ব্র্যান্ডগুলোর নজিরবিহীন সতর্কতা
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা খাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদে শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। এ বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাটের আশঙ্কায় প্যারিসের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর শোরুমে নজিরবিহীন সতর্কতা নেয়া হয়েছে। অনেক দোকান তাদের চকচকে কাচের সম্মুখভাগ কাঠের তক্তা ও ধাতব খাঁচা দিয়ে ঢেকে ফেলেছে, আবার কেউ কেউ শোরুম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।