বাংলাদেশে বাড়তি ডিজেল দেয়ার আগে নিজস্ব প্রাপ্যতা দেখবে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
অর্থনীতি , আমদানি-রপ্তানি
বিদেশে এখন
0

বাংলাদেশকে বাড়তি ডিজেল সরবরাহ করার আগে নয়াদিল্লি নিজেদের ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা বিবেচনা করবে, যা মূলত আমদানির ওপর নির্ভরশীল।

গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পর এ মন্তব্য করেন তিনি। শ্রীলঙ্কা, মালদ্বীপসহ অন্যান্য দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্যের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান জয়সওয়াল।

এর প্রেক্ষিতে, দিল্লি বিষয়গুলো বিবেচনা করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এফএস