সকালে সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরাইলের হামলায় বেকা উপত্যকার দু'টি এলাকা, জান্তা এবং সিফ্রি লক্ষ্যস্থল করা হয়েছে। জান্তা সিরিয়ার সীমান্তের কাছাকাছি একটি শুষ্ক, পার্বত্য অঞ্চল এবং সিফ্রি বেকা উপত্যকার কেন্দ্রে রয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালানোর পরে, গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরাইল এবং হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করেছে। হিজবুল্লাহ সীমান্তের কাছাকাছি ইসরাইলি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে, ইসরাইল লেবাননের ভূখণ্ডের গভীরে গিয়ে ইসলামি গোষ্ঠীর কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালায়।
গতকাল (শনিবার, ৬ এপ্রিল) সন্ধ্যায় হিজবুল্লাহ লেবাননের ভূখণ্ডে একটি ইসরাইলি হার্মিস ৪৫০ ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার পরে পূর্ব লেবাননে সবশেষ এই হামলা হয়।
ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, 'লেবানিজ আকাশসীমায় পরিচালিত একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এটি ভূমি থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়। এটি লেবানন ভূখণ্ডে পতিত হয়।'
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ শুক্রবার (৫ এপ্রিল) একটি টেলিভিশন ভাষণে বলেছেন, তার আন্দোলনে এখনও তার 'প্রধান' অস্ত্র ব্যবহার করেনি এবং পুনর্ব্যক্ত করেছেন যে, গাজার যুদ্ধ শেষ হলেই হিজবুল্লাহ তাদের আক্রমণ বন্ধ করবে।'
এএফপির তথ্য অনুযায়ী, আন্তঃসীমান্ত যুদ্ধে লেবাননে কমপক্ষে ৩৪৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা, তবে কমপক্ষে ৬৮ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
যুদ্ধ দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলে কয়েক হাজার লোককে বাস্তুচ্যুত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের ১০ সৈন্য এবং ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।





 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)