প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের ওপর ড্রোন হামলা চালানোর কয়েকদিন পর এবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানের একটি স্থাপনায় আঘাত করেছে বলে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এবিসি নিউজ জানিয়েছে।
ইরানের বার্তাসংস্থা ফারস জানিয়েছে, দেশটির ইসফাহান শহরের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জসহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত।
এদিকে বেশ কয়েকটি ফ্লাইট ইরানের আকাশসীমার ওপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
সিরিয়ায় তেহরানের দূতাবাস প্রাঙ্গণে সন্দেহভাজন ইসরাইলি হামলার পর গত সপ্তাহান্তে ইরান প্রথমবারের মতো ইসরাইলে হামলা চালায় এবং প্রতিশোধমূলক সেই হামলায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করেছে ইসরাইল।
ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে, 'ইসরাইলকে আমাদের স্বার্থের বিরুদ্ধে আর কোনও সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে।'




 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)