বৈরুতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইসরাইলি হামলার পর দাহিয়েহতে ইসরাইলি বিমান হামলা থেকে ধোঁয়া উঠছে
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, নিয়মিত ও জরুরি—সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা পরবর্তীতে জানানো হবে।


মার্কিন এম্ব্যাসি বৈরুতে |ছবি: সংগৃহীত

এর আগে আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদি আরবের মার্কিন দূতাবাস জানিয়েছিল, সৌদি আরবের রিয়াদ শহরে ধাহরান এলাকায় তাৎক্ষণিক হামলা ও ড্রোন (ইউএভি) আক্রমণের হুমকি রয়েছে। এ কারণে কাউকে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে না আসার পরামর্শ দেয়া হয়েছে।

এএম