
লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লেবাননের রাজধানীর বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারীর মরদেহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘নিহত নারীর শোকাহত পরিবারের পাশে আমরা ও প্রশাসন রয়েছি।’

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত; বৈরুতের হাসপাতাল সুরক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
লেবাননে গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সন্ধ্যা জুড়ে সাইদা, নাবাতিয়েহ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। এর মধ্যে একটি গাড়িতে ড্রোন হামলাও হয়েছে বলে জানা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

লেবাননে শোক দিবস ঘোষণার পর বৈরুতে ইসরাইলি হামলার পরিণতি
লেবানন শোক দিবস ঘোষণা করার পর বৈরুত থেকে সর্বশেষ যে ছবিগুলো পাওয়া গেছে, তাতে গতকালের ইসরাইলি হামলার পরের পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২০৩: স্বাস্থ্যমন্ত্রী
বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় বুধবার একযোগে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ—এ কথা জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতের হামলায় হিজবুল্লাহ প্রধানের আত্মীয় ও ব্যক্তিগত সচিবকে নিহতের দাবি আইডিএফয়ের
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, গতকাল (বুধবার, ৮ এপ্রিল) করা বৈরুতের হামলায় হিজবুল্লাহ প্রধান নায়িম কাসেমের ভাগ্নে এবং তার ব্যক্তিগত সচিবকে তারা হত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরাইলের
লেবাননের রাজধানী বৈরুতে শনিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সেসের ‘কমান্ড সেন্টার’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে নতুন করে বিমান হামলা, দক্ষিণে স্থলযুদ্ধের দাবি
বৈরুতে বড় ধরনের একটি বিমান হামলার পর দূরে একটি ভবনের পাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকার জন্য সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত
ইসরাইলের গত কয়েক দিনের বিমান হামলার পর বৈরুতে ধ্বংসযজ্ঞ ও ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে দুই দফা হামলায় গতরাতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন হামলার আবারও খবর এসেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।

টানা ষষ্ঠ দিনে সংঘাত; ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইরান রাতভর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।গতকাল (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তাদের বোমাবর্ষণ আরও জোরদার করে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতেও হামলা চালায়। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দেয়ার পরই এ হামলা চালানো হয়।

বৈরুতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিত্যক্ত জিনিসে বদলে গেছে লেবাননের রাস্তার সৌন্দর্য
ফেলে দেয়া পরিত্যক্ত জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরির কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এ শিল্পকর্ম দিয়ে পুরো শহর সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন লেবাননের কিছু স্বেচ্ছাসেবী। রমজানকে ঘিরে রাজধানী বৈরুতের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে তাদের তৈরি শিল্পকর্ম, এতে বেড়েছে শহরের ।

হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি
লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের বহুল প্রতীক্ষিত জানাজা। কানায় কানায় পূর্ণ ছিল ৫০ হাজার ধারণক্ষমতার বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়াম। প্রিয় নেতাদের প্রতি শোক জানাতে ছুটে আসেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, প্রতিনিধিসহ সাধারণ মানুষ। সোমবার লেবাননের দক্ষিণে সমাহিত করা হবে দুই নেতাকে।