আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন শুরু হবে ৬ জুলাই

আয়াতুল্লাহ খামেনি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

আগামী ৬ জুলাই ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শুরু হবে। গতকাল (সোমবার, ২২ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে খামেনির ফিউনারেল কমিটির মুখপাত্র।

শুরুতে ৭ জুলাই ইরানের কোম শহরে খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। পরের দিন সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে তাকে। ৯ জুলাই মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর তার পূর্বপুরুষ ইমাম সাজ্জাদের মাজারে দাফন করা হবে। সেখানেই তৈরি করা হবে তার মাজার।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় শহিদ হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর পর তার জায়গায় স্থলাভিষিক্ত হন তারই ছেলে মোজতবা খামেনি।

জেআর