যুক্তরাষ্ট্রে আবারও বাড়লো গ্যাসোলিনের দাম

যুক্তরাষ্ট্রের একটি ফুয়েল পাম্প
আন্তর্জাতিক বাণিজ্য , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে পেট্রোলের গড় দাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গ্যালন প্রতি ৪ ডলার অতিক্রম করেছে। প্রাইস ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’র তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে খুচরা পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি প্রায় ১.০৬ ডলার বা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:

এর আগে সর্বশেষ ২০২২ সালের আগস্টে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সময় জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।

উল্লেখ্য, ২০২২ সালে প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধারের নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় গেলে জ্বালানির দাম কমাবেন এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধি করবেন।

এএইচ