কানাডায় প্যারেন্ট স্পন্সরশিপে নতুন আবেদন স্থগিত

ভিসার প্রতীকী
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নেয়ার স্পন্সরশিপ প্রোগ্রামে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ।

এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে, এই কর্মসূচির প্রতি মানুষের আগ্রহ ও আবেদনের সংখ্যা নির্ধারিত কোটার চেয়ে অনেক বেশি।

তবে এর আগে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ স্বাভাবিকভাবে চলবে বলেও জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ।

আরও পড়ুন:

২০২৬-২০২৮ অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে পিজিপি কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাস বা পিআর অনুমতি দেয়ার লক্ষ্য আছে।

নতুন আবেদন স্থগিত হলেও সংস্থাটি বলেছে, মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিরা সুপার ভিসা নিয়ে কানাডায় পরিবারের সদস্যদের কাছে যেতে পারবেন।

এসএস