প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ৪ মার্চ) ভোটগ্রহণ শেষে প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।

বিলটি নিয়ে স্থানীয় সময় সকাল ১১টায় বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এদিকে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন এমন সমালোচনা জোরদার হয়েছে।। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের আছে কি না—তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

যদিও ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা শুরুর ঘোষণা দেন। দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ তার এমন পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এএইচ