আকিজ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি স্টোর ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কাস্টিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কাস্টিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তবে টুল রুম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ছাঁচ উপাদান পরিকল্পনা এবং খরচ নির্ধারণে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ৪ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের জন্য বয়সসীমা কমপক্ষে ২৮ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ