ইরানে হামলা না চালানোর ঘোষণা ট্রাম্পের; বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিএমটি বেলা দেড়টা নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০৩ দশমিক ১৮ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৪৯ ডলার বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারের লেনদেনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছিল।

এএম