এসএসসি পশেই কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কারা অধিদপ্তর ও চাকরির বাজার
চাকরির বাজার
0

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি ৪৭২ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারা অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

পদসংখ্যা: ২টি

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন:

পদের নাম: কারারক্ষী

এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। ন্যূনতম শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে।

পদের নাম: মহিলা কারারক্ষী

এ পদে ২২জন প্রার্থীকে নেয়া হবে। বেতন ৯ হাজার থেকে ১২ হাজার (গ্রেড ১৭)। এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।

প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস