
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? জানালো অধিদপ্তর
অবশেষে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল (Primary Assistant Teacher Recruitment Result 2026)। এবারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। ফল প্রকাশের পর এখন প্রার্থীদের মনে প্রধান প্রশ্ন— প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? (When is the primary teacher recruitment viva exam?)

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ওসমান হাদির ভাইয়ের অভিযোগ
নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য মিশনে নিয়োগ পাওয়াকে রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বানিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হাদির স্মরণ-সভায় এ অভিযোগ করেন তিনি। এসময় অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার আহ্বান জানান প্রবাসীরা।

বিএনপি ক্ষমতায় আসলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিক পর্যায়ে পদ তৈরি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির নিয়োগ বাতিল
পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে ঘুষ পাঠানোর অভিযোগে সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে।

বিসিআইসির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম প্রতিরোধে দুদকের অভিযান
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের আগামী ১৪ ফেব্রুয়ারির ১৯৩ জন নবম ও দশম গ্রেডের নিয়োগে অনিয়ম ও জাল-জালিয়াতি প্রতিরোধে অভিযান কার্যক্রম পরিচালনা করেছে দুদক।