ব্র‌্যাকে চাকরির সুযোগ; প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে একাধিক সুবিধা

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। সংস্থাটি অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: গাজীপুর (সদর)

আরও পড়ুন:

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

এই পদে আবেদন করতে হলে অ্যাকাউন্টিংয়ে বিকম/এমকম/বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে পরিকল্পনা, অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, ব্যবসায়িক বাজেট প্রণয়ন, আর্থিক বিবরণী, নিরীক্ষা ও পর্যবেক্ষণ, মজুদ ব্যবস্থাপনা এবং কম্পিউটার দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাাকতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর