আকিজ গ্রুপে চাকরির সুযোগ, থাকছে আবাসনসহ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক (ডিপো) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড

পদের নাম: হিসাবরক্ষক (ডিপো)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মোবাইল বান্ডেল, চিকিৎসাসেবা সুবিধা, সন্তানের জন্য শিক্ষা সহায়তা সুবিধা, আবাসন সুবিধা (হিসাবরক্ষক), টিএ/ডিএ (এরিয়া ইনচার্জ), মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল (এরিয়া ইনচার্জ) এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ